ads
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

গহীন জঙ্গলে বন্য হাতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ী এলাকার গহীন জঙ্গলে বয়স্ক ও অসুস্থ একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে লাকড়ি সংগ্রহে গিয়ে এলাকাবাসি কাটাবাড়ি এলাকায় মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পায়। ইতিমধ্যে জনপ্রতিনিধি, বনবিভাগ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

বনবিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার মো.আবদুল করিম বলেন, হাতিটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। বয়স্ক ও অসুস্থতা জনিত কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যপ্রাণি কার্যালয়, বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102