ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাছ রক্ষা কমিটির নগর ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫১ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডে গণহারে গাছ কাটার প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে বঙ্গবাজার সংলগ্ন এনেক্সকো টাওয়ার এালাকায় অবস্থান নিয়েছেন সাতমসজিদ সড়কের গাছ রক্ষা আন্দোলনের সদস্যরা।

রোববার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন অভিমুখে যাত্রা শুরু করে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন। দুপুর পৌনে ১২টায় তাদের মিছিলটি এনেক্সকো টাওয়ার এলাকায় গেলে পুলিশ তাদের গতিরোধ করে। পরে সেখানেই সড়কের একাংশে তারা অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের এ অবস্থান চলতে দেখা গেছে।

ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন ধানমন্ডির ঝিগাতলার বাসিন্দা নজরুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, উন্নয়নের দোহাই দিয়ে সারাদেশে ও ঢাকায় নির্বিচারে প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও বৃক্ষ হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের ‘গাছর জন্য নগর ভবন ঘেরাও’ নামে এ কর্মসূচি ঘোষণা করে।

নজরুল ইসলাম বলেন, কর্মসূচির আগাম খবর পেয়ে সকাল থেকেই নগর ভবন এলাকায় পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ। এখন তাদের নগর ভবনের সামনে যেতে দেওয়া হচ্ছে না। যতক্ষণ না তাদের নগর ভবনে যেতে দেওয়া হচ্ছে, তারা সড়কেই অবস্থান করবেন বলে জানান তিনি।

শনিবার (২০ মে) বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব। এ সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো– ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ ঢাকার পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে। কাটা গাছের স্থানে বৈচিত্র্যময় দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে। জনগণের করের টাকায় লাগানো গাছ কেটে নতুন প্রকল্প গ্রহণের নামে বাণিজ্য বন্ধ করতে হবে এবং নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবান্ধব নীতিমালা গ্রহণ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102