ads
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে সেফহোম থেকে পালালেন ১৪ তরুণী-কিশোরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

গাজীপুরে সেফহোম থেকে পালিয়ে গেছেন ১৪ তরুণী ও কিশোরী।

বুধবার রাত সাড়ে ১২দিকে শহরের ভোগড়া মোগরখাল এলাকার ‘নারী ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে’ এ ঘটনা ঘটে। পরে বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাত কিশোরীকে উদ্ধার করে।

তবে বৃহস্পতিবার সকাল ১০টার পরও বাকি সাতজনের সন্ধান পাওয়া যায়নি। বাসন থানা পুলিশ কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনাস্থলে অবস্থান করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৪ হেফাজতী জানালার গ্রিল ভেঙে ওড়না বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যান।

টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাতজনকে উদ্ধার করে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102