ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : আসামি কালাম ও শাহেদের রিমান্ড মঞ্জুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি কালামকে ৩ মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আরেক আসামি শাহেদকে এক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার বেগমগঞ্জ ৩ নম্বর আমলি আদালতের বিচারক মাসফিকুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌশলি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল।

এর আগে, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ২টি মামলা করেন। পরে ৬ তারিখ রাতে দোলোয়ার ও কালামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জ মডেল থানায়।
এদিকে, মামলার অপর আসামি ইউপি সদস্য মেয়াজ্জেম হোসেন সোহাগ ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার ইচ্ছা পোষণ করায় বিকেলে তাকে আদালতে তোলার কথা ছিল।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার এক মাস পর গত রবিবার সকাল থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে কয়েক জন বিবস্ত্র করে বেদম মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ। যা অত্যন্ত নির্মম ও নৃশংস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102