ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে গৃহ শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে এক গৃহবধূর আপত্তিকর অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক গৃহ শিক্ষককে আটক করেছে র‌্যাব।
সোমবার গভীর রাতে মোঃ সাব্বির হোসাইন (২৭) নামের গৃহ শিক্ষককে আটক করা হয়। আটককৃত গৃহ শিক্ষক পটুয়াখালী জেলা সদরের পশ্চিম আওলিয়াপুর গ্রামের মাওলানা ইমদুল্লাহর ছেলে।

মাদারীপুর র‍্যাব-৮, ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ ইফতেখারুজ্জামান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় এক প্রবাসীর বাড়িতে তার ছেলেমেয়েকে গৃহ শিক্ষক হিসেবে শিক্ষা দিত অভিযুক্ত সাব্বির। দীর্ঘদিন এভাবে প্রবাসীর বাড়িতে তার যাওয়া আসার ফলে উক্ত প্রবাসীর স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ফলে কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে। পরবর্তীতে এই ছবি এবং ভিডিও দিয়ে আসামি ভিকটিমকে ব্লাকমেইল করে চাঁদা দাবি করলে ভিকটিম প্রতিবাদ করে। যার ফলে আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ঐ সমস্ত অশ্লীল এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৮, অভিযান চালিয়ে আসামি মোঃ সাব্বির হোসাইনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামির কাছ থেকে মোবাইল ফোন এবং সকল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। র‍্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ সংক্রান্ত সকল তথ্য প্রমান সহ আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102