ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূ নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
দুপুরে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় দোষীদের সর্ব্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

একই দাবিতে দুপুর ১২টায় শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা৷

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠন।

এদিকে, নারীর প্রতি সহিংস আচরণ বন্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরীর কান্দিরপাড়ে আয়োজিত মানববন্ধনে, ধর্ষণ ও নারীর নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

চট্টগ্রামের জামালখান এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। ঘটনার নিন্দা জানিয়ে রংপুর ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102