ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

গেইলের ব্যাটিং তাণ্ডবে টানা পঞ্চম জয় পাঞ্জাবের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত

ব্যাটিং ব্যর্থতা ফের কলকাতা নাইট রাইডার্সকে প্লে-অফের দৌড় থেকে দূরে সরিয়ে দিল। সোমবার (২৬ অক্টোবর) রাতে শারজাহ স্টেডিয়ামে ওপেনার শুভমান গিল আর অধিনায়ক ইয়ান মরগ্যানের প্রাণপন চেষ্টায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫০ রানের টার্গেট ছুড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু মাত্র মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে যে আটকানো যাবে না, তা প্রমাণ করে দিলেন পাঞ্জাবের মণদীপ সিং ও ক্রিস গেইল। ৫৬ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেন মণদীপ। আর ক্রিস গেইল করলেন ২৯ বলে ৫১ রান। লোকেশ রাহুল করেন ২৮ রান। ১৮.‌৫ ওভারেই পাঞ্জাব ২ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে নিল।

প্রথম সাত ম্যাচে মাত্র এক জয় নিয়ে যে দলটি কোণঠাসা হয়ে পড়েছিল, তারাই টানা পাঁচ জয়ে এখন প্লে-অফের দ্বারপ্রান্তে। এই ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এখন চারে। আর কেকেআর সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চলে গেল পাঁচে।
টস জিতে এদিন শুরুতে বোলিং নিয়েছিল পাঞ্জাব। কেকেআর দলে বলার মতো রান শুভমান গিল (‌৪৫ বলে ৫৭)‌ ও অধিনায়ক ইওন মর্গ্যানের (‌২৫ বলে ৪০)‌। মাত্র ১০ রানের ভিতরেই ৩ উইকেট হারিয়েছিল কলকাতা। দলকে টেনে তোলেন মর্গ্যান ও গিল। দু’‌জনে ৮১ রান যোগ করেন চতুর্থ উইকেটে। কিন্তু মর্গ্যান ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতা। ২০ ওভারে কেকেআর ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে চমৎকার শুরু করে পাঞ্জাব। অধিনায়ক রাহুল ২৫ বলে ২৮ রান করে বরুনের বলে আউট হন। এরপর ব্যাট হাতে নামেন ক্রিস গেইল। মাঠে নেমেই কেকেআর বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি। মাত্র ২৯ বলে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। গেইলের ইনিংসে ছিল ২ চার আর ৫ ছক্কা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102