ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোমতী নদী ও কার্জন খালে দুই যুবকের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫২ বার পঠিত

একই দিন জেলার বরুড়া উপজেলার ভাউকসার-একবাড়িয়া বাজার সড়কের মুগগাঁও কার্জন খাল থেকে সুমন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মো.আনোয়ারুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে জেলেরা নগরীর টিক্কারচর ব্রিজ এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। মৃতের শরীরে গেঞ্জি ও লুঙ্গি ছিল। অর্ধগলিত লাশটি ৪-৫ দিন ধরে পানিতে ভাসছে বলে ধারণা করা হচ্ছে।
আমরা ধারণা করছি সামনে ভারতীয় সীমান্ত, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। অজ্ঞাত ব্যক্তি হিন্দু ধর্মের। তার শরীরে পৈতা লাগানো রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেছি।

এদিকে বরুড়া থানার এসআই মেহেদী হাসান জানান, উপজেলার মুগগাঁও এলাকার কার্জন খালে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত সুমন মিয়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102