ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত, আহত ২ শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

শরীয়তপুরে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত ও তার ছেলেসহ ২ শিশু আহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত সায়েদ বেপারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

আহত শিশু দুটিকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার জগৎচন্দ্র ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ এর কাছে নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ ব্যাপারী (৩০) উপজেলার চিতলিয়া ইউনিয়নের দড়ি হাওলাদার নয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ ভ্যানে করে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত মেলা, খেলা ও হাটে গিয়ে খেলনা সামগ্রী ও গ্যাসবেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

শুক্রবার স্থানীয়ভাবে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউসন স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। তিনি খেলার মাঠের পাশে নদীর পাড়ে তার ১১ বছরের ছেলে জাহিদকে সাথে নিয়ে খেলনা ও গ্যাসবেলুন বিক্রির দোকান খুলে বেলুনে গ্যাস ঢোকানোর কাজ শুরু করেন। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হলে সায়েদ বেপারীর শরীর খণ্ডবিখণ্ড হয়ে সিলিন্ডারের বিস্ফোরিত অংশের সাথে উড়ে গিয়ে বিভিন্ন স্থানে পড়ে। তার হাত ও মাথার খুলি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ সময় আগুনে ঝলসে আহত হয় সায়েদ বেপারীর ছেলে জাহিদ ও বেলুন কিনতে আসা সিয়াম মাদবর নামের ৪/৫ বছরের আরেক শিশু। জাহিদ চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় বাবার ব্যবসায় সহায়তা করে আসছিল এই শিশুটি।

পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সায়েদ বেপারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এদিকে, আহত শিশু সিয়ামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আর জাহিদকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতে জাহিদকে দেখতে হাসপাতালে আসেন জেলা প্রশাসক পারভেজ আহমেদ। তিনি সরকারীভাবে লাশ দাফন ও শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন ক্ষতিগ্রস্ত পরিবারকে।

এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলেনি পালং মডেল থানা পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102