ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘৃণা-জঙ্গিবাদ-উত্তেজনা ছড়ানো ছাড়া এক শ্রেণির হুজুরের কাজ নেই: বেনজীর আহমেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ঘৃণা, জঙ্গিবাদ ও উত্তেজনা ছড়ানো ছাড়া এক শ্রেণির হুজুরের কোনো কাজ নেই। তারা ওয়াজ করার সময় শুধু ‘জাম্প’ করে। তারা সিংহাসনে বসে এই বিদ্বেষ ছড়াচ্ছেন অথচ মহানবী (স.) মেমবারের সিড়িতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন।

শনিবার ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিসিএসের সব ক্যাডারদের সরকারি কর্মকর্তা ফোরাম সমাবেশে আইজিপি ড. বেনজীর আহমেদ এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক- ‘নো বডি ক্যান টাচ দেম’। আমরা তাদের মোকাবিলা করবো। বঙ্গবন্ধু দেশ, পতাকা, মানচিত্র দিয়েছেন। তার ওপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের ওপর হামলা। রাষ্ট্র অবশ্যই বিধিবিধান অনুযায়ী কঠোর হস্তে মোকাবিলা করবে।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস বলেন, আমরা উনত্রিশটি ক্যাডার সার্ভিসের সবাই আজ অঙ্গীকার করছি যে জাতির পিতার অসম্মান আমরা হতে দিবো না। জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান। আমরা সবাই কেনো বক্তৃতার শেষে জয় বাংলা বলবো না। আশা করি আজ থেকেই শুরু করবো এবং প্রয়োজনে সরকারের অনুমতি নিবো।

এ সময় বিসিএস কর অ্যাসোসিয়েশনের মহাসচিব ফজলে হায়াত কায়সার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, আর বাংলাদেশ না হলে এত ক্যাডার সার্ভিস হতো না। ভাস্কর্য যারা ভেঙ্গেছে তারা দেশবিরোধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102