ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চরফ্যাশনে বিল থেকে যুবতীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত
ভোলা

ভোলার চরফ্যাশনে বিল থেকে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে এ লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরএলাকার দক্ষিণ ফ্যাশন গ্রামে সকালবেলা একদল কামলা ক্ষেতে কাজ করতে ওই যুবতির লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লাশটি চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনৈক ফারুক মিয়ার মেয়ের। তার নাম খাদিজা (১৭)।
কয়েকদিন আগে পৌরসভা ১নং ওয়ার্ড ফুফা মফিজ মিয়ার বাড়িতে বেড়াতে আসে খাদিজা। সেখানে কারো সাথে তার প্রেমঘটিত সম্পর্ক ছিল। ঢাকা থেকে জরুরী ফোন পেয়ে গত তিন চার দিন আগে মেয়েটির বাবা নিজে এসে তার মেয়েকে জাহানপুরে নিয়ে যায়।

পারিবারিকভাবে জানা যায় খাদিজার অমতে তাকে ঢাকায় বিয়ে দেয়া হয়। স্বামীর বাড়ি ঢাকায়। স্বামীর সাথে খাদিজার দাম্পত্য জীবনে অমিল ছিল। বাড়ি নেয়ার পর ঐদিনই তাকে স্বামীর বাড়ি ঢাকায় নেয়া হয়। গতকাল খাদিজা ঢাকা থেকে পালিয়ে আবার ফুফার এলাকায় আসে,এ ই খবর খাদিজার বাবা মা কেউ জানে না। আজ শনিবার বিলের মাঝে মিললো খাদিজার নিথর দেহ।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মো. মনির হোসেন জানান, আমরা খবর পেয়ে যুবতী মেয়েটির লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশ ময়নাতদন্তের জন্য বিকেলে ভোলা পাঠানো হবে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে হত্যার মূল রহস্য উদঘাটন করা সম্ভব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102