ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছে উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাজু আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার হাসকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগের ওই তিন নেতাকর্মী হলেন, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ (৩০), ছাত্রলীগ নেতা নয়ন (২৫) ও ছাত্রলীগ কর্মী ইমরান মহুরী (২২)।

মহাদবেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল ভিগো শোরুমের স্বত্তাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে তাঁকে মারধর করে তুলে নিয়ে যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও তার সঙ্গীরা। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাজু, নয়নসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজী ও মারধরের মামলা করেন ওই ব্যবসায়ী। মামলার হওয়ার পর থেকে এজহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজু আহমেদ, নয়ন ও ইমরান মহুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ওই তিন জনকে বুধবার সকালে আদালত পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত রোববার ব্যবসায়ী সোহেলের দোকানের সিসি ক্যামেরায় তাকে মারপিটের ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মূহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর সোমবার মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান বলেন, রাজুর বিরুদ্ধে মামলা হওয়ার পর সংগঠন থেকে গত ১০ সেপ্টম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার জবাব না দেওয়ায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102