ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট সোমবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, মো. আসজাদুর রহমান মান্নু মিঞা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন।
এ সময় ওসি তার বক্তব্যে বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচতে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আপনাদের এলাকায় কেউ মাদকের কারবার করলে তা পুলিশ কে জানান। কোন এলাকায় কেউ মাদক বিক্রি বা সেবন করলে তা কঠোরভাবে দমন করবে পুলিশ।
মাদকবিরোধী সমাবেশে প্যানেল চেয়ারম্যান মো. তাশেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102