ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ থেকে আঁখি নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের জেলখানা সংলগ্ন এক বাড়ি থেকে আফসানা আখতার আঁখি (১৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আঁখি চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ মহল্লার আইয়ুব আলী ও শেফালী খাতুনের মেয়ে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, ১ নভেম্বর রোববার দুপুর ২ টার দিকে নিজ ঘরে গলায় ওরনা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে যায় আঁখি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে আঁখির মা ও স্থানীয়দের সাথে কথা বল জানা গেছে, আঁখির সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হয় আঁখি। দুপুরে বাড়ি ফিরে এসে কান্নাকাটি করে এবং মোবাইল ফোনে কেউ গালিগালাজ করছে বলেও জানায় তার মাকে। এরই এক পর্যায়ে সে ঘরের দরজা বন্ধ করে গলায় ওরনা দিয়ে ফ্যানের সাথে ঝুলে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত লাশ ময়নাতদন্ত হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। -কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102