ads
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির আগস্ট মাসের অভিযানে ৫০ মামলা, মোট অভিযান ১০৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আগস্ট মাসে ১০৭টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খানের নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে এসব অভিযান জেলার বিভিন্নস্থানে পরিচালনা করা হয়। গত মাসের শতাধিক এসব মাদক বিরোধী অভিযানে ৫০টি মামলা হয়েছে। বাকি মাদকসেবিদের মোবাইল কোর্টে জেল জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, করোনা পরিস্থিতিতে নানা সীমাবদ্ধতার মধ্যেও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে মাদকবিরোধী এসব অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মাদকবিরোধী এ সব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, গত আগষ্ট মাসে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ বোতল ফেন্সিডিল, ১০ গ্রাম হেরোইন ও ৩ কেজি ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিএনসির দল। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এসব অভিযানের অন্য সদস্যরা হলেন, উপ-পরিদর্শক আসাদুর রহমান, উপ-পরিদর্শক রেজওয়ান মোরশেদ, মো. তাসরিকুল ইসলাম, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, জাহিদুল ইসলাম ও মো. খাদেমুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102