ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগ সেক্রেটারি ওদুদের সাথে সৌজন্য সাক্ষাৎ জুসুম-জামিউলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আসাদুল হক জুসুম ও সাধারণ সম্পাদক একেএম জামিউল হকসহ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুসহ অন্য নেতৃবৃন্দ।

৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে আব্দুল ওদুদের হুজরাপুরের বাসভবনে নেতৃবৃন্দ সফলভাবে কাউন্সিল হবার জন্য জুসুম ও জামিউল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ।

এদিকে ১৫ নং ওয়ার্ডের ১নং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আনোয়ারুল ইসলাম কালু। গত কয়েকদিন আগে ১৫নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় টাউন হাইস্কুলের মাঠে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে জুসুম ও জামিউল কমিটি তিন বছরের জন্য ঘোষণা করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জুসুম ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলের সহযোগিতায় কাজ করে যাবেন বলেও জানিয়েছেন। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102