ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৫ বার পঠিত

কপোত নবী, নিজস্ব প্রতিনিধি; চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও মোবাইল কোর্টের যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ অক্টোবর রোববার পৌর এলাকার ইসলামপুর, ভেলুর মোড়, মসজিদপাড়া, হাসপাতাল মোড়সহ বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।

আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের জিয়া নগরের সোহেলের ছেলে নয়ন(২০), চাঁদলাই এলাকার সারোয়ারের ছেলে পিন্টু আলী (২২), আজাইপুর মহল্লার বিশুর ছেলে জাহাঙ্গীর (৩৭), শান্তি মোড়ের রায়হানের ছেলে লাল চান (২৬), ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার আংগুরের ছেলে সাদ্দাম (৩২)।

রেলবাগান এলাকার তসলিমের ছেলে হিরো (২৫), একই মহল্লার রুহুলের ছেলে খায়রুল (২৫), একই মহল্লার খোস মোহাম্মদের ছেলে আহাদ (২৫) ও আনোয়ার হোসেনের ছেলে রুবেল (৩৮)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, পৌর এলাকায় মাদকের বেচাবিক্রি বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এসআই উৎপল কুমার সরকার, এসআই জিল্লুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের ৮ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর এক জনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাজা প্রদান করেন,
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102