ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

বগুড়া; বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার নাসিয়াকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দীন (২৫), একই উপজেলার কালিনগর গ্রামের মোকবুল হোসেনের ছেলে শফিউল্লাহ শফি (২২), পাশের লক্ষীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াকুব আলী (২৫) ও আব্দুল কুদ্দুস আলীর ছেলে রেজাউল করিম (২৪)।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুখানগাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি আঁচ করে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও ওই চারজনকে গ্রেফতার করা হয়। তখন তাদের হেফাজতে থাকা দুইটি বড় ধারালো হাসুয়া, রড-লাঠি, রশি ও গাছকাটার করাত উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে, জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে, মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ডাকাত সদস্যদের মধ্যে নাজিম উদ্দীনের বিরুদ্ধে একটি হত্যা-চাঁদাবাজিসহ আরও চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102