ads
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার বগি লাইনচ্যুত, ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জে ঢাকা থেকে আসা যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোন যাত্রী হতাহত হননি। বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের দুই নম্বর রেলক্রসিং অতিক্রম করার পর এই দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনলাইন সচল করতে ঢাকা থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশে দীর্ঘ প্রায় ছয় মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় রেললাইন ও ট্রেনের বগিগুলোতে ত্রুটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

দুর্ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। বগিগুলো দ্রুত সচল করার জন্য ইতিমধ্যে রেলওয়ের উদ্ধারকারী দল ঢাকা থেকে রওনা হয়েছেন। সন্ধ্যা নাগাদ এই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102