ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু, মীমাংসায় উপস্থিত থাকায় এসআই ক্লোজড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৯ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুর শহরের ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় পুলিশের উপস্থিতিতে দুই লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে, এই ঘটনায় সদর থানার এসআই জহুরুল ইসলাম সালিশ মীমাংসায় উপস্থিত থাকায় তাকে ক্লোজড করা হয়েছে। অন্যদিকে ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে তদন্ত চলাকালীন দুই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাদারীপুরের ডাসার থানার আটিপাড়া গ্রামের রুনা আক্তারকে (২২) ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসকের অবহেলায় ওই প্রসূতি মারা যান। এই ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে সদর থানার এসআই জহুরুল ইসলাম, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ প্রভাবশালী একটি মহল দুই লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে।

এই ঘটনায় পুলিশের উপস্থিতিতে থাকায় জহুরুল ইসলামকে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর সার্কের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

অন্যদিকে, ওই হাসপাতালের চিকিৎসক ডা. ফায়সাল কাবীর ও ডা. ফারজানা আফিয়া মেঘলাকে তদন্তকালীন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102