ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলের বয়স বাবার চেয়ে ৫ বছর বেশি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

বেশ অনভিপ্রেত একটি ঘটনার অবতারণা হয়েছে নাটোরের গুরুদাসপুরে। বৃদ্ধ আবদুল কুদ্দুসের ভোটার আইডি কার্ড পাওয়া তথ্য অনুযায়ী বাবার চেয়ে ছেলের বয়স ৫ বছর বেশি – এমন তথ্য মিলেছে। এ নিয়ে বেশ বিপদেই আছেন তিনি।

আবদুল কুদ্দুসের বাবার নাম উমেদ আলী আর মায়ের নাম জরিনা বেগম। উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে তার জন্ম। আইডি কার্ডে তার জন্ম তারিখ ১৯ এপ্রিল ১৯৭৪ দেখানো হয়েছে। আর তার ছেলে আবু সাঈদের জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৬৯ সালে।
আবদুল কুদ্দুস বলেন, দেশ স্বাধীনের সময় তার বড় ছেলে আবু সাঈদের বয়স ছিল ৩ বছর। অর্থাৎ তার জন্ম ১৯৬৯ সালে। বর্তমানে তার বয়স ৫১ বছর। অথচ আইডি কার্ড অনুযায়ী আমার বয়স ৪৬ বছর। এ কারণে আমার বয়স্কভাতা বাতিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আবদুল কুদ্দুসের অভিযোগ, ভোটার আইডি কার্ডের এই ভুল নিয়ে তিনি সমাজসেবা দফতর ও নির্বাচন অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না।

আবদুল কুদ্দুসের জন্মসনদে দেখা যায়, তার জন্ম তারিখ ১ জুন ১৯৪৭। জন্মসনদ অনুযায়ী বর্তমানে তার বয়স ৭৩ বছর। অথচ ভোটার আইডি কার্ডে বয়স এসেছে ৪৬ বছর।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আইডি কার্ড অনুসারে তার বয়স ৪৬ বছর। ৬৫ বছরের নিচে হলে তার বয়স্ক ভাতা কার্ড বাতিল হবে। শারীরিক অবস্থা দেখে বোঝা যায় তার বয়স অন্তত ৭০-এর ঊর্ধ্বে। তারপরও কিছুই করার নেই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক আলী সরকার বলেন, ওই কার্ডের লেখা বয়স পরিবর্তনের ক্ষেত্রে জটিলতা আছে। তার স্ত্রীসহ সব সন্তানের আইডি কার্ড, বিবাহ কাবিননামা, এফিডেভিডসহ অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাক্ষাৎকার নেওয়া হবে। এর পরও তার বয়স পরিবর্তন যে হবেই তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102