ads
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

জামালপুরের শরিফপুরে “বঙ্গবন্ধু স্মৃতি সংসদ” এর উদ্ধোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

আলমগীর হোসেন, জামালপুর থেকেঃ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর বাজারে “বঙ্গবন্ধু স্মৃতি সংসদ” নামের নতুন একটি সংগঠনের উদ্ধোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার রাত ৯টায় ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলতাব হোসেন লেবু সরকার।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীন আহম্মেদ, জেলা মৎসজীবী লীগের সাধারন সমম্পাদক ফারুক হোসাইনসহ জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: মুরাদ মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আদর্শ নিয়ে স্মৃতিচারন করেন। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ কেক কেটে “বঙ্গবন্ধু স্মৃতি সংসদ” এর শুভ উদ্ধোধন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102