ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

জেল থেকে বেরিয়ে বৃদ্ধকে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

লক্ষ্মীপুরে বৃদ্ধ রসুল আমিন (৫৫) হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন শান্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় মানিক হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মানিক স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্তর সহযোগী।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক বাবুল আনসারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শান্তকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন শান্তকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হলো।

১ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্তসহ দুইজনের নাম উল্লে­খ ও অজ্ঞাত সাতজনকে আসামি করে মৃত রসুল আমিনের স্ত্রী ফাতেমা বেগম রুবি বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শান্ত লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। উল্লেখিত অপর আসামি উপজেলার রহিমপুর গ্রামের বিশ্বমেস্ত্রির ছেলে। মৃত রসুল আমিন চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তবে পাঁচ বছর ধরে তিনি অসুস্থ থাকায় কাজ থেকে অবসর নেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বিকেলে মোবাইলে কল এলে কথা বলতে বলতে রসুল আমিন ঘর থেকে বের হয়ে যান। সন্ধ্যায় বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের পশ্চিম ভবানী জীবনপুর গ্রামে রসুল আমিনকে মারধর করা হচ্ছে বলে পরিবারের লোকজন খবর পান।

স্বামীর খোঁজে ফাতেমা বেগম তার ছেলে-মেয়েকে নিয়ে সিএনজিযোগে ঘটনাস্থলে যান। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না স্বামীকে। একপর্যায়ে তারা লোকজনের কাছ থেকে শুনতে পান পশ্চিম ভবানী জীবনপুর গ্রামের কচুয়া বিলে রসুল আমিনকে মারধর করে ফেলে রাখা হয়েছে।

ঘটনাস্থল গিয়ে তারা রসুল আমিনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্বামী হত্যার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত ও দিপুর নাম উল্লে­খসহ নয়জনের বিরুদ্ধে ফাতেমা বেগম বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার বাদী ফাতেমা বেগম রুবি জানান, তার স্বামীকে সিএনজিযোগে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু কি কারণে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না। তিনি হত্যাকারীদের বিচার চান।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, হত্যার ঘটনায় আসামি শান্তর সহযোগী মানিককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত ২৩ জুলাই রাতে বাড়িতে ঢুকে মো. হাসান নামে এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি। ২৭ সেপ্টেম্বর ওই মামলা তিনি জামিন নিয়ে কারাগার থেকে বের হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102