ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ঝালকাঠিতে অপহরণের ঘটনায় মামলা, একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে স্কুল ছাত্রী মোসাঃ সানজিদা ইসলাম কনা (১৬) অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সানজিদার পিতা মোঃ কামাল হোসেন মৃধা বাদী হয়ে মনোজ সেন (২১) ও অজ্ঞাত একজনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সানজিদা রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

মনোজ সেনকে পাশ্ববর্তী কাউখালী থানা পুলিশের সহায়তায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। তবে সানজিদাকে এখনও উদ্ধার করতে পারেনি। মনোজ পাশ্ববর্তী কাউখালী উপজেলার গন্ডতা গ্রামের মানিক সেনের পুত্র।

মামলা সুত্রে জানা গেছে, সানজিদা স্কুলে যাওয়া-আসার সময় মনোজ সেন প্রায়ই উত্যক্ত করতে। ঘটনার দিন গত ১৬ সেপ্টেম্বর সানজিদা উপজেলার আংগারিয়া গ্রামে তার মামা বাড়ি বেড়াতে যাওয়ার পথে দুপুর আড়াইটায় সময় তাকে অজ্ঞাত ব্যক্তির সহায়তায় জোর পূর্বক মনোজ তার মোটরসাইলে তুলে। এ সময় সানজিদার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও সানজিদাকে নিয়ে মোটরসাইলেক যোগে পালিয়ে যায় মনোজ।

সানজিদার বাবা মোঃ কামাল হোসেন মৃধা জানায়, মনোজ মুসলমান সেজে রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের পুত্র রানার সাথে রানাদের বাড়িতে থেকে তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই উত্যক্ত করত। ঘটনার দিন সানজিদা তার মামার বাড়ি যাওয়ার পথে তাকে জোড় করে তুলে নিয়ে যায় মনোজ।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, মনোজকে গ্রেফতার করা হয়েছে। সানজিদাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102