ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাইগারদের পেস বোলিং কোচ আসছে আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েক পরই। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর টাইগারদের অনুশীলন শুরু।

বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরো কোচিং স্টাফে একজনও বাংলাদেশিও নেই। হেড কোচ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং (পেস-স্পিন), ফিল্ডিং কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার এনালিস্ট পর্যন্ত সবাই ভিনদেশি।

করেনাকালীন সময়ে ভিনদেশ থেকে আসা মানেই দুই সপ্তাহ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা। সে কারণেই শ্রীলঙ্কাগামী জাতীয় দলের অনুশীলন শুরুর অন্তত ১৫-১৬ দিন আগে রাজধানীতে আসা শুরু হচ্ছে জাতীয় দলের বিদেশি কোচদের।

রোববার রাত থেকেই বাংলাদেশের বিদেশি কোচরা রাজধানীতে এসে পৌঁছাবেন। রোববার রাতে ঢাকা এসে পৌঁছাবেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির‍্যাটসের ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা।

এদিকে আজ রাতটুকু পার হতেই চলে আসবেন আরেক ভিনদেশি কোচ ওটিস গিবসন। জাতীয় দলের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ ঢাকায় পা রাখবেন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীতে এসে পৌঁছাবেন টাইগারদের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102