ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

টাকা ধার আনতে গিয়ে ৭ বন্ধুর ধর্ষণের শিকার গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৯ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় ধারে টাকা আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন রাজধানী মিরপুরের এক গৃহবধূ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিনগত রাতে তাদেরকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃত পাঁচজন হলেন, আশুলিয়ার রোস্তমপুর এলাকার সাইফুল ইসলাম (১৮), অন্তর (১৯), জ্যোতির্ময় সাহা (২০), পাপ্পু সাহা (১৯) ও মিলন সাহা (২১)।

আশুলিয়া থানার পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর সঙ্গে সাইফুল ও অন্তরের আগে থেকে পরিচয় ছিলো। ওই গৃহবধূ স্বামীর সঙ্গে রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় থাকেন। ঘরভাড়ার টাকা দিতে না পারায় ওই গৃহবধূ সাইফুলের কাছে এক হাজার টাকা ধার চান। টাকা দেয়ার আশ্বাস দিয়ে সাইফুল ওই গৃহবধূকে আশুলিয়ার রোস্তমপুরে যেতে বলে। গেল ২৩ সেপ্টেম্বর ওই গৃহবধূ টাকা আনতে রোস্তমপুর গেলে সাইফুলসহ সাত বন্ধু জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। সেইসঙ্গে তার মুঠোফোনটি রেখে দিয়ে ছেড়ে দেয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ওই গৃহবধূ গতকাল বৃহস্পতিবার বিষয়টি পুলিশকে জানান। এরপরই আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এই ধর্ষণের ঘটনায় জড়িত উজ্জ্বল ও রতন নামের দুই যুবক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই গৃহবধূ পুলিশ হেফাজতে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102