ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

টাঙ্গাইলে বানের জলে বিলীন প্রাথমিক বিদ্যালয়!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড়ে ভাঙনের ফলে জামুর্কী ইউনিয়নের গুণটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকানো না গেলে ওই ভবনসহ বিদ্যালয়ের নতুন ভবনও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর শুকনো মৌসুমে নদীতে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব চলে। আর বর্ষা এলেই চলে ড্রেজার দিয়ে অবৈধ বালু তোলা। বেশ কয়েক বছর ধরে তাদের এ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নদীর তীরঘেঁষা হওয়ায় প্রবল ঝুঁকিতে পড়ে বিদ্যালয়টি। এ ভাঙন অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যেই ভবনটি পুরো বিলীন হয়ে যাবে বলে জানান স্থানীয়রা।

এদিকে এ ভাঙনের ফলে বিদ্যালয়ের প্রায় ৩শ গজ দূরেই নদীর ওপর নির্মিত সেতুটিও হুমকির মুখে রয়েছে বলেও জানান এলাকাবাসী।

স্থানীয় তৌফিকুর রহমান তালুকদার রাজিব বলেন, প্রতিবছর ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। যে কারণে নদী ভাঙন শুরু হয়েছে। আর সেই ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টি নদীতে বিলীন হচ্ছে, ঝুঁকিতে রয়েছে নদীর ওপর নির্মিত সেতুটিও।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিরীন আক্তার বলেন, নদী ভাঙনের ফলে বিদ্যালয়ের একটি ভবন নদীতে বিলীন হওয়া শুরু হয়েছে। নতুন ভবনটি নিয়েও আমরা চিন্তিত।

ভাঙনের খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান স্কুলটি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদ সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা স্কুলটি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102