ads
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

টেকনাফে ৭১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৭১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এক মেইল বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় এখানকার মাছের প্রজেক্টের পাশে একটি পরিত্যক্ত ঘরের নিচে ছোট প্লাস্টিকের বস্তায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে, একইদিনে লেদা খাল এলাকা থেকে ৪১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় সৈয়দ আলম (২২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102