ads
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিবি পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করার পরই প্রতারক সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব গ্রামের আমিরুল ইসলামের ছেলে সোহেল। ডিবি পুলিশ পরিচয় দিয়ে সে মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া এলাকায় কলেজপড়ুয়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

ভুয়া কাবিননামায় বিয়ের কথা বলে বেশ কয়েকদিন বাজুবাঘা ইউনিয়ন পরিষদে ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই ইউনিয়নের একজন চৌকিদার সে। সোমবার দুপুরে ভুক্তভোগী ওই কলেজপড়ুয়া ছাত্রী বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মেয়ের নানী বলেন, ‘এরকম তো একটা নয় অনেক মেয়ের সর্বনাশ করতে পারে।’

এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মামলার পর অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

রাজশাহী বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নজরুল ইসলাম জানান, বর্তমানে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102