ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তরুণীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তরুণ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

মাদারীপুরে এক তরুণীর আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (২৫) এক তরুণকে আটক করেছে র‌্যাব-৮। সে রাজৈর উপজেলা পশ্চিম বিষ্ণপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের অভিযান চালিয়ে মেম্বার সাগর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শহিদুল ইসলামকে (২৫) আটক করা হয়।

ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে ওই তরুণীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মো. শহিদুল ইসলামের। একপর্যায়ে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন। এসময় মেয়েটির অজান্তে ছেলেটি তাদের কথোপকথনের ভিডিও ধারণ করে। এরপর শারীরিক সম্পর্কের প্রস্তাবে মেয়ে রাজি না হলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রেমিক শহিদুল ইসলাম।
এ ঘটনায় মেয়েটি গত সোমবার র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কাছে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-৮ রাতে জেলার রাজৈর থানা এলাকা থেকে অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে আটক করে। পরে তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছে। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102