ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালায় ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৭ বার পঠিত

সাতক্ষীরার তালায় ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে (২০) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার বিকালে ভুক্তভোগীর মা তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হলেন- তালা উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামের অজেদ কারিকর ছেলে ইবাদুল কারিকর (২৫) ও মন্টু ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮)। একই এলাকার মফেজ সরদারের ছেলে হাসেম আলী (৫৫) পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

জানা গেছে, রোববার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধীকে মফেজ সরদারের ছেলে হাসেম আলী ও অজেদ কারিকার ছেলে ইবাদুল কারিকর ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর জানাতে পারেন আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে নিয়ে গেছে। রাতে মেয়েকে উদ্ধারের পর পরিবারের সদস্যরা জানতে পারেন বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পুলিশে খবর দিলে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে।

সোমবার বিকালে তিনজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তার মা।

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উক্ত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102