ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তীব্র পানি সংকটে মিরপুর ১২ নম্বর সেকশনের ৬ নম্বর রোডের সাড়ে ৪শ’ পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

প্রায় দশ বছর ধরে তীব্র পানি সংকটে মিরপুর ১২ নম্বর সেকশনের ৬ নম্বর রোডের সাড়ে চারশ’ পরিবার। অথচ এলাকাটির চারপাশে রয়েছে ওয়াসার চারটি পাম্প। বছরের পর বছর ধর্ণা দিয়েও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী। নিয়মিত পানি না পেয়ে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়ারাও।

মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৬ নম্বর রোডের বিশ নম্বর বাসায় থাকেন ইফতি জাহান। লাইনে পানি না থাকায় রান্নাও করতে পারছেন না তিনি- তার মতো এই এলাকার সাড়ে চারশো পরিবারের একই অবস্থা। পানির অভাবে দূর্বিসহ জীবন পার করতে হচ্ছে তাদের।\

এলাকাবাসী বলছেন, ওয়াসা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ জমা দিয়েও মেলেনি সমাধান।

গত সোমবারও লিখিত অভিযোগ নিয়ে স্থানীয় ওয়াসার অফিসে যান এলাকাবাসী। মডস জোন-১০ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবীব চৌধুরীকে অফিসে না পেয়ে ক্ষোভ জানান তারা। ডিবিসি নিউজ থেকে তাকে একাধিকবার ফোন ও ম্যাসেজ পাঠিয়েও কোন উত্তর পাওয়া যাযনি। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি অন্য কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102