ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুচ্ছ কারণে আত্মহত্যা কলেজছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে রিতু চক্রবর্তী (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় ছাত্রীর ভাই লিটন চক্রবর্তী বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছেন। ওই ছাত্রী ময়না গ্রামের নিরাপদ চক্রবর্তীর মেয়ে ও বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাউয়ূম হোসেন জানান, রবিবার বিকেলে ময়না গ্রামের নিরাপদ চক্রবর্তীর মেয়ে রিতু চক্রবর্তী (১৯) ঘরে শুয়ে টেলিভিশন দেখছিল। এমন সময় তার মা তাকে পানির মোটর বন্ধ করতে বললে সে মোটর বন্ধ না করেই টেলিভিশনই দেখছিল। পরে তার মা রাগারাগি করে। এক পর্যায় মায়ের প্রতি অভিমান করে সোয়ার ঘরের আড়ার সাথে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102