ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ দফা ২০ দফা নয়, দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪১ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ দফা ২০ দফা নয়, দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। শনিবার (২০ মে) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

তিনি বলেন, রংপুর থেকে যখন লালমনিরহাটে প্রবেশ করি তখন দেখি রাস্তাঘাট খুব খারাপ। সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন আওয়ামী লীগের ঘরে হচ্ছে, বাইরে নয়। আওয়ামী লীগ নেতারা ব্যাংকের টাকা হাতিয়ে নিচ্ছেন আর দেশের বাইরে বাড়ি করছেন। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের কোনো উন্নয়ন হয়নি, যা হয়েছে সব আওয়ামী লীগের। এখন আমাদের দাবি হচ্ছে অবৈধ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন- ফয়সালা হবে রাজপথে। ফিডব্যাক বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। যে বাংলাদেশের জন্য বীর মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনবো।

জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্ব ও জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় জনসভায় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বিএনপি নেতা একেএম মমিনুল হক ও রোকন উদ্দিন বাবুল বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102