ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুইজনকে কুপিয়ে জখম করলেন মানসিক ভারসাম্যহীন যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৬ বার পঠিত

বগুড়ার সোনাতলা উপজেলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছেন জাহাঙ্গীর আলম (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেছে। তিনি সোনাতলা উপজেলার জোড়গাছা করমজা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

আহতরা হলেন সোনাতলা এলাকার চমরগাছা গ্রামের মৃত আফছার আলীর ছেলে লাল মিয়া (৫৩) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মনোয়ারুল ইসলাম (৫২)।

বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে রেলগেট এলাকায় জাহাঙ্গীর আলম নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক মিন্টু কসাইয়ের দোকান থেকে দা নিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। স্থানীয়রা খবর দিলে জাহাঙ্গীরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীনভাবে চলাফেরা করেন।

ওসি সৈকত হাসান বলেন, প্রাথমিকভাবে এ ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আহতরা চিকিৎসাধীন আছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102