ads
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে ‘বড় স্বৈরাচার’: ভিপি নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫২ বার পঠিত
নুরুল হক নুর। ফাইল ছবি

নব্বই দশকের এরশাদ সরকার ও বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বৈরাচার এরশাদ সরকার আর বর্তমান স্বৈরাচার সরকার, এই দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে বড় স্বৈরাচার। তারা এখন দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না। ৯০-এ যারা স্বৈরাচারী সরকার ছিল, জনগণের রক্তে যাদের পতন হয়েছে, সেই স্বৈরাচাররা আজকের সংসদে গৃহপালিত বিরোধী দল।’

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক-কর্মচারীর সকল ব‌কেয়া বেতন পরিশোধের দা‌বি‌তে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা বলেন।

নুরুল হক নুর ব‌লে‌ন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হবে। এ দেশে ভারতীয় দালালের কোনও ঠাঁই হবে না। যারা এ দেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।’

সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছে, সে কি টিকতে পেরেছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে, অনেক উন্নয়ন করেছে, সে কি টিকতে পেরেছে? পারে নাই। তারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে। কিন্তু নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে। তেমন এই সরকারও টিক‌তে পার‌বে না।’

এ সময় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102