ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

দেশে ফিরে গেলেন তিন কোচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পঠিত

ক্রিকেটের আন্তর্জাতিক সূচি নেই। ঘরোয়া ক্রিকেটও বন্ধ। চলছে শুধু বিসিবি প্রেসিডেন্টস কাপ। সেটিরও সমাপ্তি ঘটবে রোববার (২৫ অক্টোবর)। তারপর আবারো ছুটি ক্রিকেটারদের। কাজ নেই কোচদেরও। আর তাই ছুটি নিয়ে দেশে ফিরে গেলেন জাতীয় ক্রিকেট দলের তিন কোচ।

শনিবার (২৪ অক্টোবর) প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন। পেস বোলিং কোচ ওটিস গিবসন ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজে।

করোনা মহামারিতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন ডমিঙ্গো। টাইগারদের শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশে এসে ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই প্রোটিয়া কোচ। তবে, শেষ পর্যন্ত লঙ্কা সফরই স্থগিত হয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে দেশীয় ক্রিকেটারদের নিয়ে প্রেসিডেন্টস কাপ আয়োজন করে বিসিবি। জাতীয় দল ও পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে কোচিং প্যানেল। তবে, আপাতত আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা না থাকায়, ত্রিদলীয় টুর্নামেন্টের ফাইনালের আগেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন ডমিঙ্গো।

বিসিবি প্রেসিডেন্টস কাপে দুটি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ওটিস গিবসন ও রায়ান কুক। ফাইনালে ওঠা মাহমুদউল্লাহ একাদশের প্রধান কোচ ছিলেন ওটিস গিবসন। আর তামিম ইকবাল একাদশের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন রায়ান কুক। ডমিঙ্গো ছিলেন পুরো টুর্নামেন্টের তদারকির দায়িত্বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102