ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

দেড় ঘন্টার মধ্যে সেই কেয়ার ওপর হামলাকারীকে গ্রেফতার করলো পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কেয়া আক্তার কাকলির ওপর হামলাকারী লালচানকে মাত্র দেড় ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশে তড়িৎ এ গ্রেপ্তারের ঘটনার জন্ম দিয়ে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বলতর করেছে পুলিশ বাহিনীর সদস্যরা।

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মেয়ে কেয়া আক্তার কাকলি। তাদের গরু ধান ক্ষেতে যাওয়ার অভিযোগে লালচান কেয়ার মাসহ ঢাবির এই শিক্ষার্থীর মাথা ফাঁটিয়ে দেয় এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ছবি আপলোড করেন কেয়া। এরপরই প্রতিবাদের ঝড় উঠে। একপর্যায়ে ভোরের পাতার পক্ষ থেকে বিষয়টি পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর দৃষ্টিগোচর করা হলে তিনি তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত লালচানকে গ্রেপ্তার করার নির্দেশ দেন।

এদিকে, কেয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলেও তার এক বন্ধু জানিয়েছেন। তার মাথায় ৭ টা সেলাই লেগেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102