ads
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কতিপয় মাদক কারবারি উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৫ এর একটি দল বুধবার বিকেলে উক্ত স্থানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেলে একজন ব্যক্তি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়।

ধৃত মো. মিজান (২১) উখিয়ার কুতুপালংস্থ আশ্রয় শিবিরের সি-ব্লকের বনি আমীনের ছেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আরও স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102