ads
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের যে পরিস্থিতি তাতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো আছে। কারও বা কোনো দলের কোনো অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারেন। তবে অভিযোগটা অবশ্য বস্তুনিষ্ঠ হতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে হাওয়ার ওপর অভিযোগ করা ঠিক নয়, এটা গণতান্ত্রিক চর্চা নয়। পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার পরিকল্পনা করেছেন। এরই আলোকে তার আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102