ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষকদের জন্য ঝাড়ু নিয়ে রাস্তায় নারীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৪ বার পঠিত

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে কয়েকশ’ নারী। এ সময় তারা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন কর্মসূচিও পালন করে।

দেবীগঞ্জ উপজেলা নারী ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারের নেতৃত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে একটি ঝাড়ু মিছিল বের করা হয়।

মিছিলে ঝাড়ু নিয়ে কয়েকশ নারী অংশ নেয়। মিছিলকারীদের স্লোগান ছিল মুজিবের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।  মিছিলটি দেবীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

সেখানে সম্প্রতি ধর্ষণে চিহ্নিত ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ নারীরা। এর আগে বিজয় চত্বরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন প্রতিষ্ঠানের  শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা চিশতী, মানবাধিকারকর্মী এবিএম আশাদুল আলম প্রধান লিটন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102