ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন পুতুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে ধর্ষণ করার হুমকি দেন। ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পুতুল আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়ার আগেই ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা প্রদান করেন। ফলে ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার কথা জানান পুতুল। কিন্তু পরবর্তীতে ক্ষমা চাওয়ার ভিডিওটি সরিয়ে ফেলে ওই তরুণ। যা তার একটি চালাকি বলে মনে করছেন পুতুল। সেজন্য তিনি পুনরায় আইনি পথে হাঁটছেন।

ছেলেটি ক্ষমা চাওয়ার পর পুতুল ফেসবুকে লিখেছিলেন, ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্যমতে তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি। তা না হলে মামলার জাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো, এবং সেটাই হওয়া উচিত।’

তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, ‘মেয়েদের বলছি, সরাসরি ধর্ষণ কিংবা ধর্ষণের ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া মাত্র রুখে দাঁড়াও। আইন কিন্তু নারীর পক্ষে। ভয় নয়, আওয়াজ তোলো। তোমার দৃঢ়চেতা মনোভাবই কিন্তু ধর্ষকের ভিত্তি নাড়িয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষক এবং ভবিষ্যৎ-ধর্ষকদের বলছি, খুব সাবধান! সময় পাল্টাচ্ছে! ‘ধর্ষণ’ শব্দটা উচ্চারণের আগেও নিজের এবং পরিবারের কথা ভেবে নিস। তোর/তোদের জীবন নরকে পরিণত হয়ে যাবে কিন্তু! মুখ লুকানোর জায়গা পাবি না। শিশ্নকে বেঁধে রাখ। না পারলে কেটে ফেলে দে!’

কিন্তু ছেলেটি যখন ভিডিওটি সরিয়ে ফেলেছে তখন পুতুল আবার লেখেন, ‘ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিলো মনে হচ্ছে। এবার মামলার বিষয়টি পুনর্বিবেচনা করবো!’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102