ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ধর্ষণ মামলায় নকলা থানার এসআই সবুরকে পুলিশ লাইন্সে সংযুক্তি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৭ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুর উদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান যে, শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয় এর বিশেষ নির্দেশে এসআই সবুর উদ্দিনকে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইন্সে সংযুক্তি দেওয়া হয়েছে।

এসআই সবুরের প্রত্যাহারের কারন হিসেবে ওসি আলমগীর হোসেন শাহ জানান, প্রতারণার উদ্দেশ্যে সাজানো বিয়ে করে স্বামী-স্ত্রীর সম্পর্কের দাবীতে কৌশলে ধর্ষণ করার অভিযোগ এনে ২২ বছর বয়সী এক নারী ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি মামলা দায়ের করায়, তদন্তের সুবিধার্থে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয় এর নির্দেশে এসআই সবুর উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় বাদীর করা একটি শ্লীলতাহানীর মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন নালিতাবাড়ী থানায় কর্মরত সাব ইন্সপেক্টর সবুর। মামলার তদন্ত করার সুবাধে দুজনের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। পরে এ পুলিশ কর্মকর্তা ভিকটিমকে বিবাহ করবে এমন প্রতিশ্রুতিতে অপরিচিত দুজন লোক নিয়ে নীল একটি কাগজে লেখালেখি করে বিয়ে সম্পন্ন হয়েছে জানিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের দাবিতে একাধিকবার ধর্ষণ করে। পরে ২০১৯ সালের ১৫ নভেম্বরে অভিযুক্ত সবুর ওই সাজানো স্ত্রীকে নিয়ে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা আনছার ক্যাম্প সংলগ্ন একটি বাড়ী ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতে থাকেন। কোন এক সময় নারী লোভী এসআই সবুর নকলা থানায় বদলী হয়ে গেলে, চলতি মাসের এক তারিখে ভিকটিম নকলা থানায় গিয়ে ভরণপোষণ দাবী করলে এসআই সবুর তাকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানায়। সাফ জানিয়ে দেয় যে, তাকে বিবাহ করে নাই। ভিকটিম নারীর দাবী এসআই সবুর উদ্দিন নকল বিবাহের মাধ্যমে প্রতারনার আশ্রয় নিয়ে স্বামী-স্ত্রীর দাবীতে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

উল্লেখ্য, নেত্রকোনা জেলার পূর্বধলা শ্যামগঞ্জ উত্তর বাজার এলাকার জনৈক আব্দুল হাই এর ছেলে অভিযুক্ত এসআই মো. সবুর উদ্দিন কয়েক মাস ধরে শেরপুর জেলার নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি শেরপুর জেলার নালিতাবড়ী থানায় কর্মরত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102