ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ-হত্যা মামলার পর জীবিত ফিরলো কিশোরী, তদন্ত কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৮৬ বার পঠিত

ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি দেয়ার দেড় মাস পর জীবিত উদ্ধার হলো কথিত মৃত কিশোরী। সেই কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মিথ্যা মামলায় তিন যুবক গ্রেফতার ও জোরপূর্বক আদালতে জবানবন্দি আদায়ের ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরিকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

আসামির পরিবারের অভিযোগ, টাকা না দেয়ায় জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

গত ৪ জুলাই নিখোঁজ হন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী। বাবার দায়ের করা অপহরণ মামলায় একমাস পর একই এলাকার রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) পরিবারের কাছে ফিরে আসে ওই কিশোরী। স্বজনদের দাবি, এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে মেয়েটি। সন্তানকে ফিরে পাওয়ায় এখন আর কারো বিরুদ্ধে অভিযোগ নেই বাবা-মায়ের।

তাহলে কেনো আসামিরা ধর্ষণ এবং হত্যার কথা আদালতে স্বীকার করলেন? আসামিদের পরিবার বলছেন, মামলায় ফাঁসিয়ে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102