ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ধামরাইয়ে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

ধামরাইয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ফরিদা বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এই দূর্ঘটনা ঘটে। নিহত ফরিদা পটুয়াখালী জেলার সদর থানার খাসেরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি স্বামী আনোয়ার হোসেনের সাথে ধামরাইয়ে ভাড়া থেকে স্নোটেক্স কারখানায় কাজ করতেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ জানায়, মানিকগঞ্জগামী দ্রুত গতির একটি ট্রাক ঢুলিভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই নারী পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাক ও চালককে আটক করে।

নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102