ads
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধামরাইয়ে বিজয় টিভির সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিককে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে।

জানা যায়, নিহত সাংবাদিকের নাম জুলহাস উদ্দিন (৩৭)। তার বাড়ি ধামরাইয়ের হাতকুড়া গ্রামে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জুলহাস সাত বছর আগে প্রথম বিয়ে করেন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বছর দুয়েক আগে তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের শাহীন হোসেনের স্ত্রী সোমা আক্তারকে বিয়ে করেন। সোমা তার স্কুলজীবনের বান্ধবী।

ধামরাই থানা–পুলিশ সূত্রে জানা যায়, জুলহাস বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে তিনি বাসে করে এসে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন। এর পরপরই শাহীন ও তার (শাহীন) বন্ধু মোয়াজ্জেম হোসেন তাকে গলা কেটে হত্যা করেন। এ সময় জনতা ধাওয়া করে শাহীন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শাহীন ও মোয়াজ্জেম একই বাসে বারবাড়িয়া আসেন। তাদের মতে, পরিকল্পিতভাবেই জুলহাসকে হত্যা করা হয়েছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনার পর প্রথম জুলহাসকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, শাহীন স্ত্রীকে বিয়ে করার ক্ষোভ থেকেই জুলহাসকে হত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102