ads
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধূমপায়ী তরুণীকে হেনস্তা, প্রতিবাদে তরুণীদের দল বেধে ধূমপান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করায় এক তরুণীকে হেনস্তা করার প্রতিবাদে একই স্থানে প্রকাশ্যে ধূমপান করলেন একদল তরুণ-তরুণী।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় তারা অবস্থান নিয়ে ধূমপান করেন।

ব্যতিক্রমী এই প্রতিবাদে আয়েশা অনু, পারিজাত, মাইশা, মরিয়ম, সুস্মিতা মিরা, আব্দুল্লাহসহ ১০-১১ জন তরুণ-তরুণী অংশ নেন। তারা বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু একজন মেয়ে ধূমপান করছিল বলে তাকে হেনস্তা করা হবে কেন? একজন যুবক যদি ধূমপান করতে পারে, তাহলে মেয়ে ধূমপান করলে দোষ কোথায়? আমরা প্রকাশ্যে ধূমপান করে ওই নারীকে হেনস্তারই প্রতিবাদ জানাচ্ছি, কাউকে ধূমপান করতে উৎসাহিত করার উদ্দেশ্যে নয়।

প্রতিবাদে অংশ নেওয়া সুস্মিতা মিরা বলেন, আমরা কয়েকজন মিলে সেখানে গান-বাজনা করেছি। আমাদের মধ্যে যারা ধূমপায়ী তারা সেখানে ধূমপান করেছে। ধূমপান আমাদের প্রতিবাদের একটি অংশ। প্রকাশ্যে ধূমপান করায় এর আগে একজন নারীকে হেনস্তার শিকার হতে হয়েছে। ধূমপান করা ঠিক নয়। পুরুষরা প্রকাশ্যে ধূমপান করছে কিন্তু নারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা এমন দ্বৈত আচরণের প্রতিবাদ জানাচ্ছি।

তবে এ সময় পথচারীরা সেখানে প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা হয়। পথচারীদের কয়েকজন প্রতিবাদকারী তরুণ-তরুণীদের বলেন, বাংলাদেশ আইনে ধূমপান করা অপরাধ। নারী-পুরুষ সবার জন্যই তো আইন সমান। জনসম্মুখে ধূমপান করা ঠিক নয়। এভাবে কোনো প্রতিবাদ হতে পারে না। আপনারা এলাকার পরিবেশ নষ্ট করছেন।

গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এক তরুণী প্রকাশ্যে ধূমপান করে হেনস্তার শিকার হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, তরুণীকে ধূমপান করতে দেখে স্থানীয় শহীদ হোসেন বারেক নামের এক ব্যক্তি সিগারেট ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। পরে স্থানীয়রাও তাদের ধমকাতে শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। মেয়েটি প্রতিবাদ করলে তাকে গলা নামিয়ে কথা বলতে বলা হয়। তার পরিচয় জানতে চান। উপস্থিত সবাই ওই তরুণীকে সেই স্থান ত্যাগ করার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তরুণী সিগারেটের আগুন নিভিয়ে সেখান থেকে উঠে যেতে বাধ্য হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102