ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ধোনির তীব্র সমালোচনায় যা বললেন গম্ভীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

মঙ্গলবার শারজাহ স্টেডিয়ামে আইপিএলের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ১৬ রানে হেরে গেছে চেন্নাই সুপার কিংস।

আর এ হারের জন্য সরাসরি চেন্নাই অধিনায়ক ধোনিকে দুষলেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

ডু প্লেসির ব্যাটিং তাণ্ডবের পর শেষ ওভারে ধোনি তিন ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেও হার এড়ানে পারেননি।

ধোনির ওমন মারমুখী ব্যাটিংও মন ভরাতে পারেনি গৌতম গম্ভীরকে।

উল্টো রাজস্থানের বিপক্ষের ম্যাচে অধিনায়ক ধোনি কেন ৭ নম্বরে নামলেন সেই প্রশ্ন ছুড়েছেন ভারতের এই সাবেক ওপেনার।

ম্যাচ শেষে ‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে ওই ম্যাচ নিয়ে প্রশ্ন উঠলে ধোনিকে ধুয়ে দেন গম্ভীর।

তিনি বলেন, সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। ধোনি ৭ নম্বরে ব্যাটিংয়ে নামল কেন? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম ক্যারনকে। আমি এর কোনো মানে দেখি না। ধোনির উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। অধিনায়ক হয়ে ৭ নম্বরে নামাকে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না।

গম্ভীর আবার বলেন, ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে।

ধোনির ৩ ছক্কার কথাও ভুলেননি গম্ভীর। তবে এতে মন গলেনি তার।

তিনি বলেন, আপনি শেষ ওভারে ধোনির ৩ ছক্কা নিয়ে কথা বলবেন? আমি বলছি, ওগুলো কোনো কাজে আসেনি। এটা শুধু ছিল তার ব্যক্তিগত রান।

এটুকুই বলেই ক্ষান্ত হননি গম্ভীর। বিজেপির এই সংসদ সদস্য বলেন, দেখুন, অন্য কেউ যদি এমন করত, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামত, তবে তার সমালোচনায় মেতে উঠত সবাই। কিন্তু ধোনি বলেই হয়ত মানুষ কথা বলছে না।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102