ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগে রোপিত ৫ হাজার তাল গাছের পরিচর্যা চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ১৬৪ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে রোপিত সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে সাড়ে ৫ হাজার তাল গাছের পরিচর্যার কাজ চলছে। উপজেলার মান্দার ফেরিঘাট থেকে নিয়ামতপুর রাস্তার দু’পাশে এবং গাবতলী ব্রীজ এলাকায় এসব তাল গাছের বীজ রোপণ করা হয়। উল্লেখ্য গত ২০১৭ সালে মান্দা উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর পাকা রাস্তার গাবতলী ব্রীজ পর্যন্ত ১২ কিলোমিটারে ৩ হাজার ৫শ’ এবং ঘাটকৈর বাজার জীবন কুন্ডুর দোকান হতে বৈলশিং পানাতাপাড়া ব্রীজ হয়ে কালিকাপুর জংলীপাড়ার মোড় পর্যন্ত রাস্তায় নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন (পিপিএম) প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানিক উদ্ধোধন করেন এসময় পুলিশ কর্মকর্তার উপস্থিতে মাহমুদুন নবী বেলালের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে এসব তাল গাছের বীজ রোপণ করা হয়। এ কয়েক বছরে তাল গাছ গুলো বড় হয়ে রাস্তার দু’পাশে শোভা বর্ধণ করছে। এখন এসব তাল গাছের আগাছা মুক্ত করতে পরিচর্যার কাজ চলছে। মাহমুদুন নবী বেলাল বলেন, আগামী মাসে নওগাঁর বাইপাস সড়কের সান্তাহার থেকে রাজশাহী মূখী নওগাঁর শেষ সীমানার মান্দা উপজেলার তেঁতুলিয়ার চৌদ্দমাইল নামক স্থান পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’পাশে ১ হাজার ৫শ’ তালের বীজ রোপণ করবেন। এ তাল গাছ রোপনে এলাকার মানুষের কাছ থেকে অনেক সাধুবাদ তিনি পেয়েছেন। তিনি আরও বলেন তারকাজের পাশাপাশি সরকারি/ বেসরকারি সংস্থার সহয়োগিতা পেলে তিনি সারা নওগাঁ জেলা তাল গাছ রোপন সম্পন করবেন বলে আশা ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102