ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

নকলায় ২দিন ব্যাপী ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ সমাপ্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

মো. মোশারফ হোসাইন, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় বেকার যুবক ও যুবনারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ২৯ অক্টোবর বৃহস্পতিবার ও ৩০ অক্টোবর শুক্রবার দুই দিন ব্যাপী ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। ৩০ অক্টোবর শুক্তবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রাণলয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, এস.ডি.এফ পরিচালক (অর্থ) মো. মাহবুবল আলম, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক (অর্থ) মো. সাইফুল ইসলাম, প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আনিছুর রহমান, আঞ্চলিক কর্মকর্তা (এম.আই.এস) আমিনুল ইসলাম, শেরপুর জেলা সমন্বয়ক শহিদুল ইসলাম রবিন, জেলা কর্মকর্তা মো. গোলাম সারোয়ার, জেলা কর্মকর্তা (এম.আই.এস) মাহমুদুল ইসলাম, কাস্টার ইনচার্জ আরিফুল ইসলাম, প্রশিক্ষক মো. ফজলে রাব্বী, আবু সাইম, আল মামুনুর রশিদ, মো. তরিকুল ইসলাম ও সালাহ্ উদ্দিন, এস.ডি.এফ অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুল হাকিম, কাস্টার ইনচার্জ সুলতানা রাজিয়া, কাস্টার ফেসিলেটর আরিফুল ইসলাম, কাস্টার ফেসিলেটর কুলসুম বেগমসহ অন্তত ১৯০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রাণলয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ)’র চেয়ারম্যান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এস.ডি.এফ পরিচালক (অর্থ) মো. মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, এস.ডি.এফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার (ভারপ্রাপ্ত উপজেলা তথ্য যোগাযোগ কর্মকর্তা) সাইমুন শাহনাজ, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুলসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা শতাধিক বেকার যুবক-যুবনারী, সরকারি-বেসরকরি বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, এই প্রশিক্ষণ শেষে যেসকল আগ্রহী প্রশিক্ষাণার্থীরা টিকে থাকবেন তাদেরকে ৩ মাস ব্যাপী অনলাইনে প্রশিক্ষণ করানো হবে। অনলাইন প্রশিক্ষণ শেষে যে কেউ চাইলে ঘরে বসে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর মাধ্যমে বেকারত্বকে দূরে ঠেলে স্বাবলম্বী হতে পারবেন। তারা হয়ে ওঠবেন আত্মনির্ভশীল।

প্রধান অতিথি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ)’র চেয়ারম্যান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক তাঁর বক্তব্যে বলেন- পৃথিবীর অনেক দেশে সোনা, রূপা, হীরকসহ বিভিন্ন খনিজ সম্পদের খনি আছে। আমাদের দেশে এসকল খনিজ পদার্থের খনি না থাকলেও, রয়েছ অতি মূল্যবান বা অমূল্য সম্পদ লাখ লাখ তারুণ্য। এ অমূল্য সম্পদকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে এস.ডি.এফ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ একটি। এই প্রশিক্ষণ গ্রহনের পরে বেকার যুবক-যুবনারীরা আত্মনির্ভশীল হবেন বলে তিনি আশাব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102